সুশিক্ষা মানুষের মনের সংকীর্ণতা দূর করে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে। প্রখ্যাত সাধক শাহ্ মখদম রূপস (রহ) এর স্মৃতি বিজড়িত শিক্ষা নগরী রাজশাহীর প্রাণকেন্দ্রে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সন্নিকটে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় ইসলামিয়া কলেজ বিনোদপুর বাজার, মতিহার, রাজশাহী। প্রায় তিন দশক ধরে অত্র কলেজটি অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। অত্র প্রতিষ্ঠানটি রাজশাহী মহানগরীর ৩টি থানার মধ্যে (শাহ্ মখদম, রাজপাড়া,মতিহার) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭-এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে।
আমাদের শিক্ষাদান পদ্ধতির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনার মাধ্যমে পরীক্ষায় যথাযথ উন্নত করা, সৎ ও চরিত্রবান দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তোলা। বর্তমানে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী (পাস) পর্যায়ে পাঠদান চালু আছে। উভয় পর্যায়ে শিক্ষার্থীদের ফলাফল সন্তোষজনক। প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ শিক্ষকগণের তত্ত্বাবধানে ক্যারিকুলাম ভিত্তিক শিক্ষাদান ছাডাও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা, সাংস্কৃতিক কর্মকান্ড ও দুর্যোগ মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
নিয়মিত পাঠদান ও পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে কলেজের দক্ষ শিক্ষকগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সৃজনশীল ও মননশীল কার্যক্রমের মাধ্যমে কলেজটিকে একটি আদর্শ মডেল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতি করতে চাই। ইপ্সিত লক্ষ্য অর্জনে আমরা অঙ্গীকারবদ্ধ। আমি কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ সকলের সহযোগিতা কামনা করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন।
আল্লাহ হাফেজ








